নারায়ণগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠিত

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) নারায়ণগঞ্জ জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।জেলা সদরের চুনকা হল সংলগ্ন কার্যালয়ে ৯ মে শনিবার বিকেলে সভাপতি মাওলানা শাহ মহিউদ্দিন হামেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক। কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু নাসের মুসার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সচিব এডভোকেট কাজী ইসলাম উদ্দীন দুলাল, দপ্তর সচিব মাওলানা আব্দুল হাকিম।কাউন্সিলে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জেলা কার্যালয়ে সন্ধ্যায় কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিকের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন হয়।অধিবেশনে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন হয়।নির্বাচন কমিশন উপস্হিত সকলের সম্মতিতে আলহাজ্ব নিজাম উদ্দীন প্রধানকে সভাপতি, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজলকে সাধারণ সম্পাদক, মীর জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ দেশ,জাতির স্বার্থে এবং সূন্নীয়ত প্রতিষ্ঠায় সংগ্রাম করার অঙ্গীকার করেন।