
শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং ভারতের নিরীহ মুসলমানদের উপর হামলা, ঘর-বাড়ি, মসজিদ ভাংচুর, দখল ও লুটপাট সহ কবরস্থানে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ফতুল্লা ওলামা কল্যাণ পরিষদ।
শুক্রবার (১৫ মে) বাদ জুম্মা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শীবু মার্কেট এলাকায় ব্রাদার্স টাওয়ার মসজিদ সংলগ্ন এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ধর্মপ্রাণ মুসলমানরা জুম্মা নামাজ আদায় করে বিভিন্ন মসজিদ থেকে সমাবেশে যোগদান করেন।
ও-ই সমাবেশে বক্তারা বলেন- আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে কথা বলছি, যখন পৃথিবীর একটা হিংস্র জনগোষ্ঠি মুসলমানদের উপর হত্যা, নিপীড়ন, লুটপাট সহ আক্রমণ চালাচ্ছে। যা পৃথিবীর বুকে জীবন্ত এক কারবালার ময়দান। এমন পরিস্থিতিতে মজলুমদের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা হয়তো স্ব-শরীরে সেখানে গিয়ে লড়াই করতে পারছি না। কিন্তু আমাদের কণ্ঠস্বর স্তব্ধ হওয়া উচিত নয়। তবে ধৈর্যের বাঁধ ভেঙ্গে দেওয়া হলে, আমরা এ-ই তৌহিদী মুসলমানদের নিয়ে ভারতমুখী লং মার্চের ঘোষণা দেবো। আমরা ও-ই হিন্দু উগ্রবাদীদের প্রতিহত করে, মুসলমানদের অধিকার ফিরিয়ে দিবো। এজন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।
বক্তরা আরও বলেন- ইতিহাস সাক্ষী দেয়, জুলুম কখনও চিরস্থায়ী হয় না। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। ইনশা আল্লাহ্ একদিন ভারত কয়েকটি ভূ-খন্ডে ভাগ হয়ে, তাদের নাম মুছে ফেলা হবে।
ও-ই সময় বক্তব্য রাখেন- ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহদী বিন ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওয়াজিউল্লা, সহ-সভাপতি মাওলানা মাহফুজ, আল্লামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক।
এসময় আরও উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা শহিদুল, মাওলানা এনামুল হক সিরাজী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সারোয়ার, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রাজ্জাক সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ ও অসংখ্য মুসলমান তৌহিদী জনতা।
আপনার মতামত লিখুন :