
প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : এমপি মান্নান
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী রাজনীতির সুযোগ্য উত্তরসূরি। নির্বাচনের মাত্র ৪ মাসের মধ্যেই দেশের মানুষের কল্যাণে তিনি যেসব অভাবনীয় পদক্ষেপ নিয়েছেন, তা সত্যিই অকল্পনীয়। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। আমি আপনাদের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
বুধবার (২৪ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত “প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ৬০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মোট ১৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন এবং সাবেক যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন এবং রোগীদের সেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আপনার মতামত লিখুন :