নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ২:২৪ অপরাহ্ন / ১০০০
নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল

 

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে বিশাল প্রতিবাদ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

‎বুধবার (২৪ জুন) সকাল এগারোটায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎মিছিলে মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

‎প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।

 

এসব অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।