পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে নারায়ণগঞ্জের বিবি রোডস্থ দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা সভা, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গত বৃহস্পতিবার (২৫ জুন) বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত এ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাদিয়াল্লাহু আনহু)-এর শাহাদাতের স্মরণে ৬১ হিজরির ঐতিহাসিক কারবালার মর্মান্তিক ঘটনা, এর প্রেক্ষাপট এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অনন্য আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।
পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলোচকরা বলেন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) অন্যায়, জুলুম ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে সত্য, ন্যায় এবং রাসুলুল্লাহ (সা.)-এর রেখে যাওয়া প্রকৃত দ্বীনের আদর্শ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগ যুগে যুগে মুসলিম উম্মাহকে সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দিয়ে আসছে।
পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহফিলে সভাপতিত্ব করেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আশেকে রাসুল ও নবীপ্রেমিক ওলামায়ে কেরাম শোহাদায়ে কারবালার শিক্ষা, আহলে বাইতের মর্যাদা এবং পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ এবং কারবালার ঘটনা মানবজাতিকে ন্যায়, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মোৎসর্গের শিক্ষা দেয়।
পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফ ইমাম হুসাইন (রা.)-এর নামে প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এখানে এসে আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন—এমন বহু ঘটনার সাক্ষী আমরা হয়েছি।”
তিনি আরও বলেন, “খাজা গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.)-এর শিক্ষা হলো—আমরা সবাই ইমাম হুসাইন (রা.)-এর গোলাম। সে মানুষ চাষি হোক, দিনমজুর হোক কিংবা সমাজের যে স্তরেরই হোক, আহলে বাইতের প্রতি যার ভালোবাসা থাকবে আমরা তার গোলামী করতে প্রস্তুত।”
পবিত্র আশুরা উপলক্ষে দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহফিলে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা মুফতী মহিউদ্দিন হামিদী, মুফতী নাহিদুল ইসলাম কাদরী, হযরত মাওলানা আমজাদ হোসাইন কাদরী, মুফতী আবদুল্লাহ আল মাহমুদ, হযরত মাওলানা আব্দুল কাইয়ূম এসলাহী, মুফতী আবুল হাসান তৈয়বী, মাওলানা শরিফুল ইসলাম, হাফিজ মাওলানা মুফতী ইমদাদুল হক কাদেরী এবং নাত ও মানকাবাত পরিবেশন করেন শায়ের আহমদ রেজা সম্রাট
সবশেষে মিলাদ শরীফ, কিয়াম, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :