ফতুল্লা বিএনপির দুই শীর্ষ নেতার ওপর হামলা, মোহনের দলীয় সকল সদস্যপদ স্থগিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা বিএনপির দুই শীর্ষ নেতার ওপর হামলা,  মোহনের দলীয় সকল সদস্যপদ স্থগিত

ফতুল্লা বিএনপির দুই শীর্ষ নেতার ওপর হামলা,

মোহনের দলীয় সকল সদস্যপদ স্থগিত

 

ফতুল্লা থানা বিএনপির দুই শীর্ষ নেতা আনিছুর রহমান ও রুহুল আমিন শিকদারের ওপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন আহমেদ মমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা বিএনপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ থেকে রামারবাগ নিবাসী, পিতা—জালাল আহমেদ, মোহন আহমেদ মমিনের ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।

ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃবৃন্দের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত ও সিদ্ধান্তের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে আরও জানা যায়, বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তের প্রতি নেতাকর্মীদের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মোহন আহমেদ মমিনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।