সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৩:০১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলায় একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—সফিউল আলম (সৈকত), আতিকুর রহমান পনির (৩২), মো. ওমর ফারুক এবং মোনতাজ উদ্দিন (৬০)।

এ ছাড়া নিয়মিত মামলায় যশোর জেলার শিকরগাছা থানার নওদাপাড়া এলাকার মো. উজ্জল হোসাইন (৪৭) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল এলাকার মো. সানাউল্লাহ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

ওসি আব্দুল বারিক আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।