সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় স্বপ্ন শপের সামনে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার বাবু মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় চৌরাস্তা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

 

এরপর রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইনসহ মো. খোকন (৩৫) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

এসআই মো. ওয়ালি উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন ভোলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় বসবাস করেন।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।