সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:২২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০ পিস ইয়াবাসহ শ্যামল (২৭) ও মনি (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জিআর ও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত পাঁচজন, সন্ত্রাস বিরোধী মামলায় একজন এবং সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।