খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি আবুল কালাম

Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন / ১০০০
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি আবুল কালাম

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি আবুল কালাম

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা (পদাধিকারবলে সদস্য), জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।