বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন / ১০০০
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ 

বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০

 

বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ৩ (তিন) জন ফ্যাসিষ্ট, পূর্বের মামলার ০৪ (চার) জন, মোট ০৪ (চার) টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় অবৈধ মাদকদ্রব্য ৪০১ (চারশত এক) পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী, গ্রেফাতারী পরোয়ানা মূলে ০২ (দুই) জন, ০৭ (সাত) জন মাদকসেবী সহ সর্বমোট ২০ (বিশ) জন আসামী গ্রেফতার।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ)/ ইয়াছিন আরাফাত সঙ্গীয় অফিসার ও ফোর্স সহায়তায় ৮ সেপ্টেম্বর রাতের বেলা অভিযান করে বন্দর থানাধীন এলাকা হইতে ফ্যাসিষ্ট ১। মোঃ সাজু মিয়া ওরফে সাচ্চু মিয়া (৪৭), পিতা- মৃত ইয়াকুব মিয়া, মাতা- হেলেনা বেগম, সাং-বন্দর স্বল্পেরচক, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ এবং তদন্তে সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামী ২। মোঃ স্বপন প্রধান (যুবলীগ নেতা) (৪৫), পিতা- আনোয়ার প্রধান ওরফে আনু, মাতা- আয়েশা বেগম, সাং- চিতাশাল টিএনটি অফিসের পাশে, ৩। মোঃ আলমগীর (৪৩), পিতা- মৃত সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মাষ্টার, মাতা- জাহানারা বেগম, সাং-রামনগর, উভয় থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জদের‘কে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ মধুসূদন পান্ডে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৭ সেপ্টেম্বর ১৮.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে বন্দর থানাধীন নাসিক ২৭নং ওয়ার্ড ফুলহর সাকিনস্থ ৩১নং ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ৪। মোঃ শাহীন (৩৩), পিতা- মৃত নজরুল ইসলাম, মাতা- সানু বেগম, সাং- চাপাতলি ইটেরপুল, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ‘কে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ আল-আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৭/০৯/২০২৬ তারিখ ১৭.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে বন্দর থানাধীন কুশিয়ারা সাকিনস্থ পলাতক আসামী মোঃ সুজন মিয়া (৩৩) এর বসত বাড়ীর সামনে বালুর মাঠ হইতে মাদক ব্যবসায়ী ৫। আক্তার হোসেন (৫৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা-রাবেয়া বেগম, সাং- কুশিয়ারা পশ্চিমপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ‘কে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৭/০৯/২০২৬ তারিখ ২০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের চাঁনপুর সাকিনস্থ ধৃত আসামী লাকি বেগম (৩০) এর বসত বাড়ীতে আসামীর নিজ শয়ন কক্ষ হইতে মাদক ব্যবসায়ী ৫। লাকি বেগম (৩০), পিতা- আবুল কালাম, মাতা-শাহনাজ, স্বামী- শফিউল, সাং- চাঁনপুর, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ ‘কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ সৈয়দ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৮/০৯/২০২৬ তারিখ ১১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে বন্দর থানাধীন মাহামুদনগর ওয়েলফেয়ার কালচারাল এসোসিয়েশন ক্লাবের সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ৬। রিসান (২২), পিতা-মিজানুর রহমান, মাতা-জাহানারা বেগম, স্থায়ী সাং-মধ্য লধুয়া (রাড়ী বাড়ী), ১নং ওয়ার্ড, পূর্ব ফতেহপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-মাহামুদনগর, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ‘কে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৮/০৯/২০২৬ তারিখ বিকাল ১৮.৩০ ঘটিকার সময় মালিবাগ হাইস্কুলের সামনে হইতে চুরি মামলার আসামী ৭। মোঃ চঞ্চল (৩৫), পিতা- মৃত আবুল খায়ের, মাতা- রোকেয়া বেগম, সাং-কুতুবপুর তক্কার মাঠ সিয়ারচক, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ‘কে স্থানীয় জনগণ আটক করে পুলিশকে সংবাদ দিলে এসআই (নিঃ)/ মোঃ জহিরুল ইসলাম আসামীকে হেফাজতে গ্রহন করেন। এসআই (নিঃ)/ সৈয়দ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৭/০৯/২০২৬ তারিখ রাত ২৩.৪৫ ঘটিকার সময় বন্দর থানাধীন সোমবারিয়া বাজার এলাকা হইতে চুরি মামলার আসামী ৮। মোঃ সোহেল (৩০), পিতা-মৃত নুর হোসেন, মাতা-মরিয়ম বেগম, সাং-সোনাচড়াবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ; ৯। মোঃ আল আমিন (৩০), পিতা-হোসেন টাইগার, মাতা-আলেহা বেগম, সাং-সোনাচড়াবাগ, থানা-বন্দর, জেলা-নারায়ণগদ্বয়‘কে গ্রেফতার করেন। এসআই (নিঃ)/ কাজী রিপন সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৮/০৯/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় বন্দর থানাধীন নবীগঞ্জ স্ট্যান্ড এলাকা হইতে ছিনতাইকারী ১০। মোঃ জিসান (১৮), পিতা- মৃত আনিস মিয়া, মাতা- সোহাগী বেগম, সাং-লতিফ হাজীর মোড় পূর্বপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ ‘কে গ্রেফতার করেন। গ্রেফাতারী পরোয়ানা মূলে ০৮/০৯/২০২৬ তারিখ রাতে বন্দর থানা এলাকা হতে আসামী ১১। রিজন, পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-রুপালী আবাসিক এলাকা ৫নং গলি, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ, ১৩। মোঃ শুভ (২৭), পিতা-মোঃ হাবিবুল্লাহ, মাতা-শেফালী আক্তার, সাং-চাঁপাতলী, পোঃ-মদনপুর-১৪১০, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জদের‘কে গ্রেফতার করা হয়। ইং ০৮/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৭ (সাত) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ২০ (বিশ) জন আসামীদের‘কে গ্রেফতার পূর্বক আসামীদেরবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।