সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩

 

 

 

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ মোট ২৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।

 

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায়-২ জন, পরোয়ানাভুক্ত-৩, মাদকসেবী-১৪ জন, দস্যুতায়-৪ জনসহ মোট ২৩ জন গ্রেফতার।

 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এলাকাকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।