বন্দরে বুলবুল হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেফতার 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে বুলবুল হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেফতার 

বন্দরে বুলবুল হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেফতার

 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ)/ মোঃ আব্দুল হান্নান, পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার রাত অনুমান ১২.০০ ঘটিকার সময় বন্দর থানাধীন শাহী মসজিদ এলাকা হইতে আলোচিত বুলবুল হত্যা মামলা বন্দর থানার এফআইআর নং-৪০, তারিখ- ২১ আগস্ট, ২০২৬; এর তদন্তে প্রাপ্ত শেখ সিফাত বাহিনীর সক্রিয় সদস্য ১। মোঃ রোমান (১৭), পিতা- আলী আকবর, মাতা- মোসাঃ জরিনা বেগম, সাং- উইলসন রোড কদম রসুল মাঠপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ‘কে গ্রেফতার করা হয়।

 

এসআই (নিঃ)/ কাজী রিপন সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১৩/০৯/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকা হইতে আসামী ১। মোঃ দিদার (৩০), পিতা- মোঃ অহিদ মিয়া, মাতা- রাশেদা বেগম, স্থায়ী সাং- উত্তর বারপাড়া (প্রেসিডেন্ট বাড়ী), থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ, এ/পি সাং- লাউসার (রাজ্জাক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ মধুসূদন পান্ডে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১৩/০৯/২০২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় আসামীর বাড়ীর সামনে রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ফারদিন (২৫), পিতা-নিজাম, মাতা-ফিরোজা, সাং-পুরাতন বন্দর, কলাবাগ ঝাউতলা, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। গ্রেফাতারী পরোয়ানা মূলে ১৩/০৯/২০২৬ তারিখ রাতে বন্দর থানা এলাকা হতে আসামী ২। মোঃ ইমন হোসাইন, পিতা-আলম, সাং-শাষনেরবাগ হড়িবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ আজাহার বেপারী ওরফে জামাই আজাহার ওরফে অটো আজাহার, পিতা-মৃত সিরাজ বেপারী, সাং-ফরাজীকান্দা (কবরস্থান সংলগ্ন), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়‘কে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ মোঃ আব্দুল মান্নান, পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১৩/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় বন্দর থানাধীন শাহী মসজিদ বউ বাজারে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ পারভেজ (২৫), পিতা- আব্দুর রব, মাতা- পারভিন বেগম, সাং- বন্দর, রেল-লাইন, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ‘কে ফৌজদারী কার্যবিধি আইনে গ্রেফতার করা হয়। ইং ১৩/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ৮ (আট) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ১৪ জনের আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।