
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলোর সৌজন্য সাক্ষাৎ
উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোনারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলোর সৌজন্য সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্ভাবিত ৩১ দফা বাস্তবানে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের এবং নরসিংদী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। একই সাথে বৈষম্য দূর করে নারীদের সাবলম্বি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যকরী উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় এমপি মমতাজ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। পরে জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং নারায়ণগঞ্জকে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
এসময় মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম সোহাগ সহ নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিকে সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা, শহরের পরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংসদ সদস্য মমতাজ আলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে যান। সেখানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় অধ্যাপক মামুন মাহমুদ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারায়ণগঞ্জকে আরও সুন্দর ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জকে আরও সুন্দর, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে এমপি মমতাজ আলো জেলা প্রশাসন ও জেলা পরিষদের সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় দুই জেলার উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না আরো উপস্থিত ছিলেন বন্দর থানা মহিলা দলের সদস্য সচিব লিপি আক্তার, বন্দর থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফাতেমা আক্তার, ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার, ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা সুমি আক্তার, ১৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদিকা সালমা আক্তার, ও ১৮ নং ওয়ার্ডের সদস্য সখি আক্তার, এছাড়াও আরো অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :