বন্দরে ৫ স্পটে ৯০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৯:২১ অপরাহ্ন / ১০০০
বন্দরে ৫ স্পটে ৯০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন

বন্দরে ৫ স্পটে ৯০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন

 

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জোনাল বিক্রয় অফিস-বন্দর। রোববার (১৩ সেপ্টেম্বর) হরিপুর, কুতুবপুর, ২৭নং ওয়ার্ড, হরিপুর বাজার ও দেওয়ানবাগ এলাকায় মোট ৫টি স্পটে অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৯০০টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন আকারের এমএস পাইপ, হোস পাইপ, রেগুলেটর, চুলা ও অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়েছে।

 

অভিযানে মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ বিতরণ লাইনের উৎসস্থল কিলিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।

অভিযানসংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।