আমার পরিকল্পনা হবে সাধারণ মানুষের চাওয়ার ওপর ডিপেন্ড করে : মাধবী মার্মা এমপি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:২১ অপরাহ্ন / ১০০০
আমার পরিকল্পনা হবে সাধারণ মানুষের চাওয়ার ওপর ডিপেন্ড করে : মাধবী মার্মা এমপি

আমার পরিকল্পনা হবে সাধারণ মানুষের চাওয়ার ওপর ডিপেন্ড করে : মাধবী মার্মা এমপি

 

নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম সমন্বয়ে প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিদর্শন করেন এবং নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম সমন্বয়ে প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।

 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম, এলাকার উন্নয়ন ও সমস্যা এবং বিএনপির নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার বিষয়ে খোঁজ নেন মাধবী মার্মা।

 

এ সময় মাধবী মার্মা বলেন, নারায়ণগঞ্জকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। তবে আমার পরিকল্পনা হবে সাধারণ মানুষের চাওয়ার ওপর ডিপেন্ড করে। এবং তাদের কথা শুনে পরিকল্পনা করবো। কোথায় ও কিভাবে করবো তাদের সাথে বসেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকল্পনাটি আমার একার নয় তবে শতভাগ এফোর্ট থাকবে। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যে অপ্রাপ্তি সে জায়গায় যেন আমি সর্বোচ্চটা দিতে পারি।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত দায়িত্ব হিসাবে নারায়ণগঞ্জ-৪ দিয়েছেন। আজকে এখানে এসেছি শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য। এখানে যে সকল সরকারি দপ্তর আছে সেগুলো কেমন চলছে। একইসঙ্গে বিএনপির যে নেতাকর্মীদের চাওয়া-পাওয়া শুনতে এসেছি। এবং উন্নয়নমূলক কাজ কোথায় করতে পারি। তাদের কোথায় ডিমান্ড করতে হবে। এবং কোথায় কী কী সমস্যা আছে সেগুলো শুনেছি।অন্যান্য এলাকার তুলনায়, অনেক বেশি সচেতন। এখানে যারা কথা বলেছে তারা সকলেই সচেতন অধিকার নিয়ে। এবং দীর্ঘদিন অধিকার নিয়ে সংগ্রাম করে আসছে। আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে। তাদেরকে যাতে মূল্যায়ন করতে পারি। এবং এই এলাকার উন্নয়নে তারা যেন নিজেকে কাজে লাগাতে পারে সেই চেষ্টা করবো। অভিযোগগুলো শুধু নারায়ণগঞ্জের সমস্যা নয়, পুরো বাংলাদেশই এরকম সমস্যায় ভুগছি। এবং এতদিনের যে অনিয়ম, দুর্নীতি সবকিছু একদিনে ও এক বছরে সমাধান হওয়ার কথা না। সুতরাং সরকারকে একটু সময় দিতে হবে। যাতে এটি একটি সিস্টেমের মধ্যে নিয়ে এসে। নিরপেক্ষভাবে যেখানে যা প্রয়োজন এবং উন্নয়ন ও টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন সেটি যেন আইডেন্টিফাই করে সরকার প্ল্যানিং করতে পারে। এবং সেই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল বারী ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ।