ফ্যাসিস্টদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে সে যার স্বজনই হউক, তাদের ছাড় দেয়া হবে না- এডভোকেট সাখাওয়াত। 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ১০০০
ফ্যাসিস্টদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে সে যার স্বজনই হউক, তাদের ছাড় দেয়া হবে না- এডভোকেট সাখাওয়াত। 

ফ্যাসিস্টদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে সে যার স্বজনই হউক, তাদের ছাড় দেয়া হবে না- এডভোকেট সাখাওয়াত।

ফারুক রিপনঃ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে আগামী ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে নারায়নগঞ্জ মহানগর বিএনপি।৭ দিনের কর্মসূচির মধ্যে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর সোমবার বাদ আছর মিশনপাড়া হোসিয়ারী সমিতিতে

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক ও নারায়নগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট সরকার হুমায়ন কবীর,মনির হোসেন খান,আনোয়ার হোসেন আনু,ফতেহ মোঃ রেজা রিপন,সদস্য ডাঃ মজিবুর রহমান,সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা,বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ,বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির,সাংগঠনিক সম্পাদক সাহাদুল্লাহ মুকুল,মহানগর মহিলা দল সভানেত্রী দিলারা মাসুূদ ময়না,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির প্রমুখ।সভাপতির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেন বলেন,কোন ফ্যাসিস্টকে ক্ষমা করা হবে। ফ্যাস্টিট আওয়ামীলীগের দোসর দলীয় কারো স্বজন হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।তিনি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্বস্ত করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আপনাদের এমপি মন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে, সস্তায় কারো কাছে বিক্রি বা সহজে মাঠ ছাড়বেন না। রাজনীতিতে অভিমান করে যিনি বসে থাকবেন তিনিই পেছনে পড়ে থাকবেন। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, কারা ফ্যাসিস্টদের রক্ষায় কাজ করছে এবং দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তা কেন্দ্র জানে। আমাদের অভিযোগ কেন্দ্র না শুনলে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়ার দুয়ারে যাওয়ার মতো পথ আমার খোলা রয়েছে।তিনি নেতাকর্মীদের নাম নির্ভয়ে দলের জন্য কাজ করতে এবং আগামী ৭ দিনের কর্মসূচি সফল করার আহবান জানান।

সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে বলেন,যারা ফ্যাসিস্টি আওয়ামীলীগকে আশ্রয় প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে কঠোর হওয়ার অনুরোধ জানান।