রুপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন / ১০০০
রুপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

রুপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযা

 

 

পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ তার বাবার ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে একের পর এক কাজ বাগিয়ে নেয়া ও প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে দুদক।

 

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে পাউবোর সেচ প্রকল্প পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।

 

এসময় তারা উত্থাপিত অভিযোগ তদন্ত করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সত্যতা যাচাই করেন।

 

তদন্তের বিষয়ে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম রূপগঞ্জের দাউদপুরে সেচ প্রকল্প পরিদর্শন করেছি। এর আগে আমরা মতিঝিলে অবস্থিত কার্যালয়ে গিয়ে ডকুমেন্টস সংগ্রহ করি। এখানকার নির্বাহী প্রকৌশলীর পিতা মামুনুর রশিদ এই জোনের অন্তত ৭ টি কাজ করে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন। এটি নির্বাহী প্রকৌশলীর কার্যক্রমের সাথে স্বার্থের সংঘাত তৈরী করে। আমরা তাদের কাজগুলো পরিদর্শন করেছি, পরবর্তীতে আমরা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবো।

 

দুদকের পরিদর্শনে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন, দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা, উপ সহকারী পরিচালক জাকির হোসেন, মুস্তাফিজুর রহমান।