
ফতুল্লায় ইয়াবাসহ মাদক কারবারি সাব্বির গ্রেপ্তার
৮২ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২২ (সেপ্টেম্বর) মঙ্গলবার ফতুল্লার চর কাঁশিপুর এলাকা থেকে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন (৩০) ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
ফতুল্লা মডেল থানার এ এস আই আঃ হামিদ খান জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এসময় সাব্বিরের দেহ তল্লাশি করে ৮২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :