নাসিক ১৫নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন / ১০০০
নাসিক ১৫নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নাসিক ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ) বিকালে ডিআইটি মসজিদ চত্বর থেকে গণসংযোগ শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে থানাপুকুরপাড় মসজিদে এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সদর থানা সভাপতি মুহাম্মদ শামীম, ইসলামী ছাত্র মজলিসের সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, খেলাফত মজলিসের সদর থানা নির্বাহী সদস্য- মাওলানা সুলতান মুহাম্মদ বশীর, ১৫ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক হাসান রানা, সাংগঠনিক সম্পাদক মুফতী ইমামুল হাসান, প্রমুখ।