নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দিপুর মনোনয়নপত্র দাখিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ২:০৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দিপুর মনোনয়নপত্র দাখিল

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সহকারী রিটার্নিং অফিসারের হাতে এ মনোনয়ন পত্র দাখিল করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে এ মনোনয়ন পত্র হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারন সম্পাদক বাছিরউদ্দিন, বাচ্চুসহ অনেকে।

মনোনয়ন পত্র দাখিলের পূর্বে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তিকামনায় বিশেষ দোয়া ও মোনাযাত অনুষ্ঠিত হয়।

এসময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তব্য বলেন, আজকে সবার আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারী এদেশে নির্বাচন হবে। এ নির্বাচনে বিপুল ভোটে ধানেরশীষ প্রতিক জয়লাভ করে সংসদে যাবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গনতন্ত্র পুনরুদ্ধার হবে। সবাই দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা দ্রুত সুস্থ হয়ে যেন আগামী নির্বাচন পরিচালনা করতে পারেন।