বন্দরে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন / ১০০০
বন্দরে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দরে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে পাচ প্রতিষ্ঠান কে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গোকুলদাসের বাগ, চৌরাস্তা বাজার,নবীগঞ্জ রওশনবাগ মোড় ও বন্দর খেয়া ঘাট এলাকার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।

বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, আজ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এসময় সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।