শহরের আমলাপাড়ায় পার্লার থেকে ইতির লাশ উদ্ধার, স্বামী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৪:১০ অপরাহ্ন / ১০০০
শহরের আমলাপাড়ায় পার্লার থেকে ইতির লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় পরী বিউটি পার্লার থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে মালিক কামরুন নাহার ইতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ২৮ জানুয়ারী থেকে ইতি নিখোঁজ ছিল। শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ ও নিহতের স্বজনরা পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পায়।

সদর মডেল থানার এসআই দেলোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।