নগরবাসীর দূর্ভোগ নিরসনের সকল পরিকল্পনা করা হয়েছে : আবুল কালাম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১০:১০ অপরাহ্ন / ১০০০
নগরবাসীর দূর্ভোগ নিরসনের সকল পরিকল্পনা করা হয়েছে : আবুল কালাম

নগরবাসীর দূর্ভোগ নিরসনের সকল পরিকল্পনা করা হয়েছে : আবুল কালাম

নারায়ণগঞ্জ নগরবাসীর দূর্ভোগ নিরসনের সকল পরিকল্পনা নেয়া হয়েছে বাস্তবায়ন করা হবে ঈদের পর এমন বার্তা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

৪ মার্চ বুধবার সকালে শহরে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারাণয়গঞ্জ জেলা কমিটি নেতৃবৃন্দরা।

সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকী’র নেতৃত্বে নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দেন সাবেক সভাপতি তাপস সাহা, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক কাইয়ূম খান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, কার্যকরি সদস্য মোক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব।

এ সময় এমপি আবুল কালাম বলেন, নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছি। এখনো জাতীয় সংসদ অধিবেশন চালু হয়নি। ইতোমধ্যে নারায়ণগঞ্জে নাগরিকদের যে সমস্যাগুলো নিয়ে রীতিমত আলোচনা রয়েছে, সেগুলো সমাধানের সকল পরিকল্পনা করা হয়েছে। শহরে কোন হকার বসবে না। তাদের বিষয়ে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রশাসনের সাথে ইতোমধ্যে মিটিং করা হয়েছে। ঈদের পরে দুই রঙে অটোরিক্সা চলবে। একটি রঙে একদিন করে চলবে, তাহলে শহরে যানজট থাকবে না।

এদিকে নারায়ণগঞ্জবাসীর জন্য মেডিকেল কলেজ করার জন্য বিশাল জমি সন্ধান নেয়া হচ্ছে। খানপুর হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের উন্নয়নে বিভিণ্ন পরিকল্পনা করা হয়েছে। শহরে এত বড় জমি নেই, বন্দরে দুইটি স্থানে মেডিকেল কলেজ জায়গা নিয়ে কাজ চলছে। শপথ নেয়া পর থেকে বসে থাকি নাই। নারায়ণগঞ্জ শহর-বন্দরের মানুষের চাহিদা পূরণে কাজ চলবে রমজান পর।