নারায়ণগঞ্জে ৭ দুষ্কৃতিকারী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে ৭ দুষ্কৃতিকারী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ৭ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভোরে অভিযান চালিয়ে ৭ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ পুলিশের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সানি (১৯), আ. আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মো. সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে চন্দ্র দে (২০) ও গোপাল দাস (২৩)। তাদের সবার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।