সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা মিনিবাসে অগ্নিকাণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা মিনিবাসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করে রাখা নাফ পরিবহনের একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে শিমরাইল এলাকার সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে এই ঘটনা ঘটে। বাসে কেউ না থাকায় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগাং রোড সওজ অফিসের সামনে পার্কিং করে রাখেন। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে মিনিবাসটির সিট, গ্লাসসহ ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি হয়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, ‘যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।’