বন্দরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাটিকাটা সকালে বন্ধ বিকেলে চালু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন / ১০০০
বন্দরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাটিকাটা সকালে বন্ধ বিকেলে চালু

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে মাটি কাটার অভিযোগে দাসেরগাও মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক কাজ বন্ধ করলেও বিকেলে পুনরায় চালু করেছে। মাটিখেকুদের দম্ভোক্তি এ অভিযান চালিয়ে কি হবে? অভিযান চালিয়েছে আবার মাটি কাটা শুরু হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা সরকারের কোষাগারে যাবে।
অবশেষে দাসেরগাওস্থ অবৈধভাবে মাটি কাটা, কৃষি জমি, অন্যের জমির মাটি জোরপূর্বক বেকু দিয়ে কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নের্তৃত্বাধীন মোবাইল কোর্ট মাটি কাটা বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
রহিমা আক্তার ইতি সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ বন্দরের দাসেরগাও, আইন: বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, জরিমানা : ৫০০০০/- টাকা।
৫০ হাজার টাকা জরিমানা নিয়েছে, এখন আবার চালু হয়েছে।

সূত্র মতে, ইটভাটায় বিপন্ন বন্দরের পরিবেশ, সরকারি ও অন্যোর জমি জোরপূর্বক কাটার অভিযোগ সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ হওয়ার পর সোমবার বিকালে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অন্যের জমি, কৃষি, সরকারি খাস জমির মাটি বেকু দিয়ে কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি’র নের্তৃত্বে অভিযান চালানো হয়। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নের্তৃত্বে অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। কাউকে না পাওয়া যাওয়ায় মোবাইল কোর্ট দেওয়া যায়নি। পুনরায় আবার অভিযান চালানো হবে বলে জানান নির্বাহী কর্মকর্তা শিবলী সরকার।

যেমন কথা তেমন কাজ শিবলী সরকারের

সরকারি ও অন্যোর জমি জোরপূর্বক কাটার অভিযোগ সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ হওয়ার পর সোমবার বিকালে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ওই সময় কাউকে না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেনি। সোমবার বিকালে অভিযানের পর নির্বাহী কর্মকর্তা শিবলী সরকার বলেছিলেন, মঙ্গলবার অভিযান হবে। যে কথা সেই কাজ। মঙ্গলবার সকালে রহিমা আক্তার ইতি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ বন্দরের দাসেরগাও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, জরিমানা : ৫০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’কে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।
সকালে মোবাইল কোর্টে মাটি কাটা বন্ধ করে, বিকেলেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুনরায় মাটি কাটা শুরু করেছে মাটিখেকুরা। সকালে প্রশাসনের হানা- বিকালে মাটিখেকুদের কার্যক্রম শুরু নিয়ে সর্বত্র দেখা মিলেছে মিশ্রপ্রতিক্রিয়া।