আড়াইহাজরে ৬০‌টি বা‌ড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজরে ৬০‌টি বা‌ড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

আড়াইহাজরে ৬০‌টি বা‌ড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

 

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

অভিযান চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।