
বন্দরের মাদক ব্যবসায়ী শুক্কুরের আত্মসমর্প
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় দীর্ঘদিনের অন্ধকার জীবনের ইতি টেনে ¯^াভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন মোহাম্মদ শুক্কুর নামে এক মাদক ব্যবসায়ী| সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন|
আত্মসমর্পণকারী মোহাম্মদ শুকুর বন্দরের একরামপুর রোড, ইস্পাহানী এলাকার হাবিবুর রহমানের ছেলে| দীর্ঘ সময় ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন| তার বিরুদ্ধে বন্দর থানায় ২০২৩ ও ২০২৬ সালের দুটি সুনির্দিষ্ট মামলাসহ (মামলা নং- ১১(০৫)২০২৩ এবং ১৩(০৩)২০২৬) মোট ১০টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে|
পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত আবেদনে শুক্কুর জানান, তিনি দীর্ঘকাল মাদকের কারবারে লিপ্ত থেকে নিজের এবং সমাজের ক্ষতি করেছেন| তবে বর্তমানে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন| আবেদনে তিনি উল্লেখ করেন, আমি দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও বর্তমানে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করে দিয়েছি| ভবিষ্যতে আর কখনোই এই পথে পা বাড়াব না| এখন থেকে আমি সৎ পথে উপার্জনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চাই|
তিনি আরও অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে যদি তাকে আবারও মাদক কারবারে পাওয়া যায়, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো কঠোর ব্যবস্থা নিলে তিনি তা মাথা পেতে নিবেন|
আত্মসমর্পণকালে মোহাম্মদ শুক্কুরকে ইতিবাচক জীবনে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানান| জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অন্ধকার জগত ছেড়ে সুপথে ফিরে আসতে চায়, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে| তবে নজরদারি অব্যাহত থাকবে যেন পুনরায় কেউ অপরাধে জড়িয়ে না পড়ে।
আপনার মতামত লিখুন :