
আড়াইহাজারে শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণের ঘটনার মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ বিষয়ে ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে ১৪ এপ্রিল মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা রুজু করার সাথে সাথেই থানার এসআই মোঃ সালাউদ্দিন সঙ্গীও ফোর্স নিয়ে গিয়ে নিজ এলাকা থেকে দর্শক ফরহাদ শিকদার (১৯) কে গ্রেফতার করে। ফরহাদ উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের উজান গোবিন্দি পশ্চিমপাড়া গ্রামের জব্বর শিকদারের ছেলে।মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত ৭ই মার্চ বিকেলে ফরহাদ শিকদার প্রতিবেশী শিশু(১২) কে প্রেম করার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ওই গ্রামের বিল্লালের সহায়তায় ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা চালানো হয়। সে চেষ্টা ব্যর্থ হলে ১৪ এপ্রিল ধর্ষিতা শিশুর বাবা জাকির হোসেন থানায় ধর্ষক ফরহাদ এবং তার সহযোগী বিল্লালকে আসামি করে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রধান আসামী ফরহাদকে গ্রেফতার করে ১৫ এপ্রিল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :