বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন : সভাপতি সোহাগ, সি: ভাইস প্রেসিডেন্ট সীমান্ত সা: সম্পাদক মঈন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৭:২০ অপরাহ্ন / ১০০০
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন : সভাপতি সোহাগ, সি: ভাইস প্রেসিডেন্ট সীমান্ত সা: সম্পাদক মঈন

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন : সভাপতি সোহাগ, সি: ভাইস প্রেসিডেন্ট সীমান্ত সা: সম্পাদক মঈন

 

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। একইসঙ্গে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়ার কৃতি সন্তান রূপসী ফ্লাওয়ার মিলের তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত।

 

বগুড়ার এই তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত

ইতোমধ্যে তার দক্ষতা, সততা এবং নিষ্ঠার মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

 

তিনি বাংলাদেশের বগুড়া জেলায় পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গমন করেন এবং সেখান থেকে শিক্ষা অর্জন শেষে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসা রূপসী ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে যুক্ত হন।

 

তার আধুনিক চিন্তাভাবনা, ব্যবসায়িক দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের ফলে তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ী মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

বর্তমানে তিনি দেশের ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়নে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে এই খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 

সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মুহাম্মদ মঈন উদ্দিন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ইতোমধ্যে তার কর্মদক্ষতা, একাগ্রতা,সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল খাতকে একটি অনন্য শিল্পে পরিনত করেছেন। নির্বাচিত হয়ে মুহাম্মদ মঈন উদ্দিন বলেন, আমি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের মিল মালিকদের জন্য আমার সাধ্য মতো সেবা দানের চেষ্টা করবো এবং এ শিল্পকে আরো এগিয়ে নেওয়ার জন্য যা করতে হয় করবো।

 

বুধবার সকালে রেজিস্ট্রার কার্যালয়: ৪০, বিজয়নগর, অ্যালি’স সেন্টার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের সকল সদস্য, সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব তাদের জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, দেশের ফ্লাওয়ার মিল খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “আমরা সকল সদস্যকে সাথে নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তুলতে চাই। সরকারের সাথে সমন্বয় রেখে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

 

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত বলেন, “ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সাথে সমন্বয় করে ফ্লাওয়ার মিল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে রূপসী ফ্লাওয়ার মিল আরও এগিয়ে যাবে এবং দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

আর নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও জানান, সংগঠনের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর, গতিশীল এবং ব্যবসাবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। তারা এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।