সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

বুধবার (২২ এপ্রিল) রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬), মো. ইমন মিয়া (২৪), মো. লিটন মিয়া (৩৭), মো. জামান মিয়া (২৭)।

 

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পুরিয়া হেরোইন (মোট ওজন প্রায় ১ গ্রাম) উদ্ধার করে জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।