বন্দরে ৩ সন্তানের জনক মেহেদী হাসান নিখোঁজ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১০:০০ অপরাহ্ন / ১০০০
বন্দরে ৩ সন্তানের জনক মেহেদী হাসান নিখোঁজ

বন্দরে ৩ সন্তানের জনক মেহেদী হাসান নিখোঁজ

 

বন্দরে বাসা থেকে বের হয়ে ৩ সন্তানের জনক মেহেদী হাসান সুরুজ (৪৫) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মেহেদী হাসান সুরুজ যশোর জেলার ঝিকরগাছা থানার পুরন্দপুর এলাকার শুক্কুর আলী ছেলে। সে তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার কাজী সালাউদ্দিন মিয়া বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী নুরুন নাহার ইতি বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১৫৮০ তাং- ২৯-৪-২০২৬ইং। এর আগে গত রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় উল্লেখিত ভাড়াটিয়া বাড়ি হইতে একরামপুর পৌরসভা যাওয়ার উদ্দেশ্য বের হয়ে ওই ব্যাক্তি নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ ৩ সন্তানের জনককে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।