
বন্দরে প্রতারক কন্ট্রাকটার রাকিব গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ভবন নির্মাণের নামে বাড়ির মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও প্রতারক কন্সট্রেকশন কন্ট্রাকটার রাকিব (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত রবিবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একটি আভিযানিক দল সোনাকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত রাকিব ওই এলাকার সোনাকান্দা এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাকিব কন্সট্রেকশন কন্ট্রাকটার পরিচয়ে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে সহজ-সরল ভবন মালিকদের সাথে বিল্ডিং নির্মাণের চুক্তি (কনট্রাক্ট) করতো। কাজ শুরু করার কথা বলে সে অ্যাডভান্স বা মালামাল কেনার অজুহাতে মালিকদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি গা ঢাকা দিতো। এভাবে অনেকগুলো পরিবারকে পথে বসিয়ে দিয়ে সে দীর্ঘ দিন আত্মগোপনে ছিল।
বন্দর থানা পুলিশ জানায়, রাকিবের বিরুদ্ধে আদালতে প্রতারণা সংক্রান্ত সিআর মামলার ওয়ারেন্ট ছিল। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :