
সোনারগাঁয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) সোনারগাঁও থানা পুলিশের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই/(নিঃ) আরিফুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ইং-১৭/০৬/২০২৬ তারিখ রাত ২৩.৪৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন কাঁচপুর চেঙ্গাইন রোডস্থ বালুর মাঠ এর উত্তর পূর্ব দিকের কর্নার হতে ১। মোঃ ফাহিম (২০), পিতা- মোঃ ফরিদ মিয়া, মাতা- মোছাঃ মিনারা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- হাসান হোসাইন নগর, ডাক্তার বাড়ী, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- গ্রাম- কাঁচপুর, সোনাপুর, মতিন খাঁন এর প্লটের ম্যানেজার, জাহিদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ মুঞ্জুরুল ইসলাম (৪৫), পিতা- মৃত সামছুল মিয়া, মাতা- মৃত ময়না বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- খৈতারগাঁও, ইউপি- সনমান্দি, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা- গ্রাম- কাঁচপুর, সোনাপুর মেম্বার গলি, নজুর বাড়ীর পাশের বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮), পিতা- মোঃ আঃ রহমান, মাতা- মোছাঃ সায়রা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- পাথরঘাটা, থানা- কোতয়ালী, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- গ্রাম- কাঁচপুর, (সোনাপুর বটতলা বালুর মাঠ এলাকায় ভাসমান), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ও তাহাদের হেফাজত হইতে জব্দকৃত আলামত সর্বমোট ১,০০০ গ্রাম বা ০১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩(তিন) জনকে গ্রেফতার করা হয়। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশ থাকে যে, ধৃত আসামী ২। মোঃ মুঞ্জুরুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে ১। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-১৬, তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-৪৭২, তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার ,এফআইআর নং-৩৫, তারিখ- ২৫ অক্টোবর, ২০২৫; জি আর নং-৪০৬, তারিখ- ২৫ অক্টোবর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার ,এফআইআর নং-৩৬, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৪; জি আর নং-৮০, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু রয়েছে। ধৃত আসামী ৩। মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮) এর বিরুদ্ধে ১। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার ,এফআইআর নং-৬৩, তারিখ- ৩১ মার্চ, ২০২৬; জি আর নং-১৫০, তারিখ- ৩১ মার্চ, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৪, তারিখ- ০১ মে, ২০২৬; জি আর নং-২৪৫, তারিখ- ০১ মে, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু রয়েছে।
আপনার মতামত লিখুন :