আড়াইহাজারে গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি গাছের মগডাল থেকে নাঈম আহম্মেদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাঈম ওই এলাকার আব্দুল আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী তাদের দেড় মাস বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাঈমের প্রতিবেশীরা বাড়ির পাশের একটি চালতা গাছের মগডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

 

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।