রূপগঞ্জের চনপাড়া থেকে পাইপগানসহ অস্ত্রধারী ইমন দেশীয় পাইপগানসহ গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জের চনপাড়া থেকে পাইপগানসহ অস্ত্রধারী ইমন দেশীয় পাইপগানসহ গ্রেপ্তার

রূপগঞ্জের চনপাড়া থেকে পাইপগানসহ অস্ত্রধারী ইমন দেশীয় পাইপগানসহ গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন খলিফাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

 

গ্রেপ্তার ইমন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করেন।

 

পরে ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধার করা অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।