
সিদ্ধিরগঞ্জে দ্য প্যালেস রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন জেলা প্রশাসনের কার্যালয় থেকে নেওয়া হয়নি। বিষয়টি অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে। পরে নিরাপদ খাদ্য আইন-২০০৯-এর বিধান অমান্যের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।
আপনার মতামত লিখুন :