ঐক্য ও বাস্তবতার রাজনীতি : অপপ্রচার,কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্য গড়ে তোলার আহ্বান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন / ১০০০
ঐক্য ও বাস্তবতার রাজনীতি : অপপ্রচার,কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্য গড়ে তোলার আহ্বান

ঐক্য ও বাস্তবতার রাজনীতি : অপপ্রচার,কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্য গড়ে তোলার আহ্বান

 

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক বাস্তবতা আমাদের সবার জানা। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী—সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) সাথে সমন্বয় করেই কাজ করতে হয়। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এই বাস্তবতার বাইরে গিয়ে আর যাই হোক, সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করে সাবলীলভাবে জনপ্রতিনিধিত্ব করা প্রায় অসম্ভব।

 

এই প্রশাসনিক বাধ্যবাধকতা ও সরকারি কাজের সমন্বয়কে পুঁজি করে ইদানীং অনেকেই তৎকালীন সময়ে নির্বাচিত বিএনপির দলীয় কাউন্সিলরদের অবলীলায় ‘দালাল’ উপাধি দিচ্ছেন। তাদের বিরুদ্ধে লাগাতার বিষোদগার করছেন, যা অত্যন্ত অনুচিত, অনভিপ্রেত এবং দুঃখজনক।

 

আমাদের ভুলে গেলে চলবে না যে, তারা প্রত্যেকেই হাজার হাজার মানুষের সরাসরি ও মূল্যবান ভোটে নির্বাচিত গণমানুষের প্রতিনিধি। বিগত দিনের চরম দুঃসময়ে ও ফ্যাসিবাদের তীব্র প্রতিকূল পরিবেশে কৌশলগত কারণে হয়তো তারা সবাই সবসময় রাজপথে প্রকাশ্য আন্দোলনে অংশ নিতে পারেননি। কিন্তু পর্দার আড়ালে থেকে, শত বাধা ও ঝুঁকি উপেক্ষা করে তারা সার্বক্ষণিকভাবে দলের জন্যই কাজ করে গেছেন। তৎকালীন কঠিন সময়ে জনপ্রতিনিধি হিসেবে তারা এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজ করেছেন, তার সবটুকুর সুফল কিন্তু শেষ পর্যন্ত বিএনপির পক্ষেই গিয়েছে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

অতএব, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে দলের এসব ত্যাগী নেতাদের বিরুদ্ধে ‘দালাল’ ট্যাগ দেওয়া, অপপ্রচার ও কাদা ছোঁড়াছুঁড়ি এখনই বন্ধ হোক। আসুন, ব্যক্তিস্বার্থ ও বিভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

ভুলে গেলে চলবেনা যে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা কিন্তু সবসময় সক্রিয়। যেকোনো মূল্যে আমাদের দলের ভেতর বিভেদ সৃষ্টি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে তাদের চেষ্টার কমতি থাকবে না।

অতএব কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকুন।