বন্দরের মদনগঞ্জ শান্তিনগর থেকে গুলিভর্তি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৫:০১ অপরাহ্ন / ১০০০
বন্দরের মদনগঞ্জ শান্তিনগর থেকে গুলিভর্তি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পুরাতন ও মরিচাযুক্ত বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনের ভেতর থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন লিজান (২০) ও টিটু (৪০)। তারা দুজনই শান্তিনগর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে।