
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোটকেন্দ্রে সিল মারতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা বশির উল্লাহ।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সাবেক আমীর মাওলানা বশির উল্লাহ নেতৃত্বে সিল মারার প্রস্তুতি নিচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা এমন খবরে স্থানীয়রা সেখানে যায়। এসময় এলাকাবাসী উপস্থিত হয়ে তাদের আটক করে।
এসময় স্থানীয়দের উপস্থিতিতে কেন্দ্রে গোলমাল শুরু হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
আপনার মতামত লিখুন :