বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশেষ কর্মসূচি ও সমাবেশ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন / ১০০০
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশেষ কর্মসূচি ও সমাবেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশেষ কর্মসূচি ও সমাবেশ

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ঢাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

 

এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

নেতাকর্মীরা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে আগামী দিনেও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. কে. আই. এম. মন্টি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম হায়দার খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদার খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা সুজন মাহমুদ, ইউসুফ, মোশাররফ, রাজু, হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতৃবৃন্দ দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।