
ফতুল্লা বিএনপির দুই শীর্ষ নেতার ওপর হামলা,
মোহনের দলীয় সকল সদস্যপদ স্থগিত
ফতুল্লা থানা বিএনপির দুই শীর্ষ নেতা আনিছুর রহমান ও রুহুল আমিন শিকদারের ওপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন আহমেদ মমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ থেকে রামারবাগ নিবাসী, পিতা—জালাল আহমেদ, মোহন আহমেদ মমিনের ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।
ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃবৃন্দের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত ও সিদ্ধান্তের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তের প্রতি নেতাকর্মীদের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে মোহন আহমেদ মমিনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :