নাসিকের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান ও সুলতানের বহিস্কারাদেশ প্রত্যাহার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন / ১০০০
নাসিকের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান ও সুলতানের বহিস্কারাদেশ প্রত্যাহার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বন্দরে বহিস্কৃত বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার ও সুলতান আহম্মেদের পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ।
রোববার (৩০ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় ।
জানা গেছে, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের সাথে সক্ষতা করে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গত ২০২৩ ইং সালের ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার ও ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদকে বহিস্কার করা হয়।
বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হান্নান সরকার ও সুলতান আহম্মেদ।