রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মেম্বার গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মেম্বার গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মেম্বার-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল হাই মেম্বার

রূপগঞ্জ উপজেলার বরালো এলাকার আব্দুর রউফের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়েছে, আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আব্দুল হাই একজন মাদক সেবনকারী, জুয়ারী তার বিরুদ্ধে ভূমিদস্যু, খারা দলিলসহ প্রতারণার ব্যাপক অভিযোগ রয়েছে। জানা যায় ঢাকার এক ব্যবসায়ী মোল্লানির কাছ থেকে জায়গা ক্রয় করে দেয়া কথা বলে ২ কোটি টাকা নেয়। পরে একজনকে ভুয়া দাতা সাজিয়ে মোল্লা নির কাছে একটি জায়গা বিক্রি করে, পরবর্তীতে জায়গা না টিকায় মোল্লানি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন, সেই মামলায় তিনি গ্রেপ্তারো হন। পরে সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর সহয়তায় জেল থেকে জামিন পায়,জামিন পেয়ে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর প্রভাব বিস্তার করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভূমিদস্যু আব্দুল হাই ।

এলাকাবাসী দাবি করেন আব্দুল হাই এর বাড়ি তল্লাশি করলে বেআইনি অস্ত্র পাওয়া যাবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন,আব্দুল হাই এর বিরুদ্ধে ছাত্রজনতার ওপর হামলাসহ নানা অভিযোগে মামলা রয়েছে। আগামীকাল তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।