নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী কালাম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৪:০২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী কালাম

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় কালামের পাশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।