সিদ্ধিরগঞ্জকে আধুনিক বাসযোগ্য করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই : গিয়াসউদ্দিন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জকে আধুনিক বাসযোগ্য করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই : গিয়াসউদ্দিন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, এশিয়ার বৃহত্তম আদমজী জুট মিল বন্ধ করে সেখানে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হয়, যা মূলত দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রফতানিমুখী শিল্প প্রসারের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে বহু শিল্প কারখানা স্থাপিত হয়েছে ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় মার্চেন্ট ওয়ার্কারস (এম ডবিøউ) উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে শীতকালীন মিলনমেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক নগর বা সিটি কর্পোরেশনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জকে বাসযোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জকে সুন্দর, নিরাপদ, টেকসই, পরিবেশের ভারসাম্য রক্ষা, উন্নত নাগরিক সুবিধা, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সম্ভব। আমরাই শিক্ষিত জাতি গঠন করে সার্বিক উন্নয়ন করবো।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির অংশ যেখানে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য অপরিহার্য, এই শিক্ষা যুবকদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে এবং পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে।
নারীদের সংসারে ক্ষমতায়ন মানে শুধু ঘরের কাজ নয়, বরং শিক্ষা, অর্থনীতি, সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক অংশগ্রহণের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা, যা পরিবার ও সমাজকে সমৃদ্ধ করে এবং বৈষম্য দূর করে একটি সুস্থ, প্রগতিশীল শান্তি প্রিয় সমাজ গঠনে সহায়তা করে।
পরিবারে নারীর মর্যাদা বৃদ্ধি, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো এবং বৈষম্যমূলক মানসিকতা দূর করার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, যার জন্য প্রয়োজন সচেতনতা, আইন প্রয়োগ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা।

ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় মিলনমেলায় সভাপতিত্ব করেন আমরা ৭নং ওয়ার্ডবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, আবুল কাশেম তালুকদার, মাওলানা সিদ্দিকুর রহমান, সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, আমীর হোসেন, রুহুল আমিন ভেন্ডার, নূর ইসলাম, আসিফ হোসেন আকাশ, মোজাম্মেল হোসেন শিপু, সাইফুল ইসলাম সুমন, সাব্বির হোসেন’সহ ৭নং ওয়ার্ডের নারী -পুরুষ।