বন্দরে মাদক ব্যাবসায়ী পরিবারের হামলায় মা- ছেলে আহত, থানায় অভিযোগ 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদক ব্যাবসায়ী পরিবারের হামলায় মা- ছেলে আহত, থানায় অভিযোগ 

বন্দরে মাদক ব্যাবসায়ী পরিবারের হামলায় মা- ছেলে আহত, থানায় অভিযোগ

 

নারায়ণগঞ্জ বন্দরে বাড়ির সামনে মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় মা-ছেলে কে পিটিয়ে আহত করেছে চিহ্নিত মাদক ব্যাবসায়ী পরিবার।আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তবে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার মুছাপুর ত্রিবেণী এলাকায় এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সুত্রে জানা গেছে, স্থানীয় হাসান(৩৫) একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। দীর্ঘদিন যাবত অভিযোগকারী আব্দুর রহমানের বাড়ির সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে।বহুবার নিষেধ করার পরও সে শুনে না।মঙ্গলবার সকাল ৯:০০ টার দিকে গেটের সামনে দাড়িয়ে হাসান তার ক’জন সহযোগী নিয়ে মাদক সেবনের সময় রহমানের মা জয়নব বানু(৬৫) গিয়ে প্রতিবাদ করেন।একপর্যায়ে হাসান ও তার বাবা আব্দুল হামিদ,মা আসমা বেগম, বোন জুলেখা,শামীম এবং মনির মিলে তাকে বেদম মারপিট করে আহত করে।একইসাথে তার গলায় ও কানে পরিহিত স্বর্ণালংকার এবং ঘরের ভেতর থেকে নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়। পরে এ ঘটনার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে জয়নব বানুর ছেলে রহমানকেও মারধর করে ওই মাদক ব্যাবসায়ী পরিবার।পরবর্তীতে মাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে জড়িতদের বিরুদ্ধে দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রহমান।

 

এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, বাদীর অভিযোগ তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।