আড়াইহাজারে মাদকের আসর : ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে মাদকের আসর : ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

আড়াইহাজারে মাদকের আসর : ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

আড়াইহাজার পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকসেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার রাত ১০ টায় আড়াইহাজার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে মাদকসেবনের দায়ে নোয়াপাড়া এলাকার শমসের আলীর ছেলে আসকর, ও আসকর আলীর ছেলে কবিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।

 

এছাড়া একই অপরাধে নুরুল মিয়ার ছেলে আজিজুল ও বদর মিয়ার ছেলে রবিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন।