কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শহরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দ মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন / ১০০০
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শহরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শহরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আনন্দ মিছিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

‎মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

‎মিছিল-পূর্ব বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের নেতৃত্বকে মূল্যায়ন করে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্তকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব নেতৃত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

‎বক্তারা আরও বলেন, নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে। সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং দেশের যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।

‎এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা প্রমুখ ।